...|...|...

বিশ্ব

সৌদিতে জরুরি সতর্কতা জারি করল ইতালি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫১
Shares
সৌদিতে জরুরি সতর্কতা জারি করল ইতালি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় দেশটিতে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য নাগরিকদের প্রতি নতুন সতর্কতা জারি করেছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক হালনাগাদকৃত ভ্রমণ নির্দেশিকায় ইতালীয় নাগরিকদের সৌদি আরবে সব ধরনের সফর স্থগিত করার এবং দেশটির বিমানবন্দরগুলো ব্যবহার করা এড়িয়ে চলার জোরালো পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিমান চলাচলের পরিবর্তে সৌদি আরবের অভ্যন্তরে বা সীমান্ত পারাপারের ক্ষেত্রে বিকল্প মাধ্যম ব্যবহারের অনুরোধ জানিয়েছে রোম। এছাড়া বর্তমানে সৌদিতে অবস্থানরত ইতালীয় নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন করতে এবং জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে (‘শেল্টার ইন প্লেস’) থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, নাগরিকরা যেন কোনোভাবেই সামরিক ও নিরাপত্তা স্থাপনা, জ্বালানি ও পরিবহন অবকাঠামো কিংবা সামরিক তৎপরতা দ্বারা প্রভাবিত এলাকাগুলোর কাছাকাছি না যান। এর আগে থেকেই ইয়েমেন সীমান্তবর্তী সৌদির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ—যিজান, নাজরান এবং আসিরে ভ্রমণ না করার বিষয়ে যে কড়া নিরুৎসাহমূলক নির্দেশনা ছিল, তা এখনও বলবৎ রয়েছে।