সৌদি আরবে হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে ।
শুক্রবার (২৩ অক্টোবর) রয়টার্সের তথ্য অনুযায়ী, এশিয়ার প্রারম্ভিক বাণিজ্যে ব্রেন্ট ক্রুড শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১২ ডলার ৯৬ সেন্টে এবং মার্কিন ডব্লিউটিআই শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯৮ ডলার ১২ সেন্টে লেনদেন হচ্ছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক এই বেঞ্চমার্কের দাম ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে গত মে মাসের শুরুর পর থেকে সর্বোচ্চ ক্লোজিং লেভেলে পৌঁছেছিল। শুক্রবার সামান্য পতন ঘটলেও ব্রেন্ট ক্রুড টানা তৃতীয় সাপ্তাহিক অর্জনের পথে রয়েছে। অন্যদিকে ডব্লিউটিআই গত তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক হ্রাসের মুখোমুখি হতে চলেছে।


