...|...|...

রাজধানী

ছাত্রদল নেতা নয়নের সাংগঠনিক পদ স্থগিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, রাত ৮:০১
Shares
ছাত্রদল নেতা নয়নের সাংগঠনিক পদ স্থগিত

ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীন আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২৪ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়ন হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সম্প্রতি ছাত্রদল নেতা নয়নের বিরুদ্ধে রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেয়ার পাশাপাশি ভবন মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।