...|...|...

বিশ্ব

১৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৮
Shares
১৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়ার আশঙ্কা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। সোমবার প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২৬ দশমিক ৬৯ ডলার বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৫৫ দশমিক শূন্য ৬ ডলারে। একই সময়ে রুপার দাম কমেছে ২ দশমিক ৬৬ শতাংশ। প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে ৪৭ দশমিক ৪৩ ডলারে।

এতে চলতি মাসে স্বর্ণের দাম কমেছে ৬ দশমিক ৯১ শতাংশ। আর রুপার দাম কমেছে ১৬ দশমিক ৯ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সুদের হার বাড়ানোর ইঙ্গিত মূল্যবান ধাতুর বাজারে চাপ তৈরি করেছে। আগামী ডিসেম্বরে সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়ার সম্ভাবনা ৯২ শতাংশ এবং শূন্য দশমিক ৫০ শতাংশ বাড়ার সম্ভাবনা ৮ শতাংশ বলে ধারণা করছে বাজার।

সুদের হার বাড়লে স্বর্ণ ও রুপার মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার খরচ বাড়ে। পাশাপাশি ডলারের দাম বাড়ায় অন্য মুদ্রায় এসব ধাতু কেনাও ব্যয়বহুল হয়ে পড়ে।

এদিকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশের বক্তব্য এবং বুধবার প্রকাশিত হতে যাওয়া অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীর দিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে গয়না ও সৌরকোষে ব্যবহার কমার আশঙ্কায় রুপার চাহিদা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।