...|...|...

বিশ্ব

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৭
Shares
ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব নেতা আহমেদ তিবি। তিনি দেশটির তাআল পার্টির নেতা এবং জয়েন্ট লিস্ট জোটের চেয়ারম্যান।

সোমবার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রাম) যৌথভাবে ১৯টি আসনে জয় পায়। ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ফিলিস্তিনি প্রতিনিধিত্বের ক্ষেত্রে এটিকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

আহমেদ তিবির ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনি প্রতিনিধিদের রাজনৈতিক ভূমিকা আরও দৃশ্যমান হলো।