...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের সাথে নতুন আলোচনার পরিকল্পনা নেই ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৮
Shares
যুক্তরাষ্ট্রের সাথে নতুন আলোচনার পরিকল্পনা নেই ইরানের

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অচিরেই নতুন আলোচনার প্রত্যাশা ব্যক্ত করার একদিন পরই স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে কোনো বৈঠক বা আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই।

সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সাধারণ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ এক বেনামি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।

এর আগে, গত রবিবার মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, তিনি আশা করছেন খুব দ্রুতই দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু হবে। তার আগের দিনই হরমুজ প্রণালী সাত দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প।