...|...|...

জাতীয়

জাপানে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৭ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১২:৫৫
Shares
জাপানে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ

ররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে এ সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে কপ-৩১ সামনে রেখে আয়োজিত জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জলবায়ু সম্মেলন সামনে রেখে বাংলাদেশের জাতীয় অবস্থানপত্র প্রকাশ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকার ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাপানে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।

জাপানের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রত্যাশা করা হচ্ছে।

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরা ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণেও সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।