...|...|...

বিশ্ব

ইসরায়েলের স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪১
Shares
ইসরায়েলের স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র কার্যত ইসরায়েলের স্বার্থ এগিয়ে নেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালিয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, ইরানি কর্মকর্তাদের হত্যা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার মাধ্যমে দেশ দুটি সন্ত্রাসবাদের চরম রূপ দেখিয়েছে।

তিনি আরও বলেন, ইরান দৃঢ় প্রতিরোধ ও বৈধ আত্মরক্ষার মাধ্যমে হামলার জবাব দিচ্ছে। শত্রুদের মতো সন্ত্রাসী সহিংসতার আশ্রয় নেওয়া কিংবা সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করার কোনো প্রয়োজন ইরানের নেই।

মার্কিন কর্মকর্তাদের সামরিক বাঙ্কারে আশ্রয় নেওয়ার বিষয়টিও তুলে ধরেন বাঘাই। তাঁর দাবি, কয়েক দিন ধরে যুদ্ধজয়ের দাবি করার পর মার্কিন কর্মকর্তাদের বাঙ্কারে অবস্থান জনসমর্থন আদায়ের চেষ্টা। মার্কিন নেতৃত্বের মিথ্যা বক্তব্যে ইতোমধ্যে জনগণ ক্ষুব্ধ বলেও মন্তব্য করেন তিনি।