...|...|...

বিশ্ব

ইরানের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৬২ জনের কারাদণ্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:১১
Shares
ইরানের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৬২ জনের কারাদণ্ড

ছবি: এআই

ইরানের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৬২ জনকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাঁদের বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাথে যুক্ত একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ গঠন ও পরিচালনার অভিযোগ আনা হয়েছিল।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক  প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটেনভিত্তিক বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির তথ্য অনুযায়ী, আদালত ৫৭ জন ধর্মীয় নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাকি পাঁচজনকে দেওয়া হয়েছে ১৫ বছরের কারাদণ্ড। আদালতের শুনানিতে উপস্থিত এক আইনজীবীর বরাতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত মে মাসে বাহরাইন জানায়, আইআরজিসির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একটি সংগঠন ভেঙে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ৪১ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ইরানে অবস্থান করছেন—এমন আরও ১১ জনের নাম প্রকাশ করে বাহরাইন।