...|...|...

বিশ্ব

ইউক্রেনের দুটি শহরে রুশ হামলায় ছয়জন নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৯:২৮
Shares
ইউক্রেনের দুটি শহরে রুশ হামলায় ছয়জন নিহত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় ছয়জন নিহত হয়েছেন। রবিবারের (১১ অক্টোবর) এসব হামলায় আহত হয়েছেন আরও অনেকে। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানান। তিনি বলেন, আহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশে পড়ে রয়েছে পুড়ে যাওয়া যানবাহন। জরুরি সেবাকর্মীরা সেখানে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছেন।

এদিকে, পশ্চিম ইউক্রেনের আরেকটি শহরে পৃথক হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে ওই হামলার স্থান ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।