...|...|...

বিশ্ব

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে নেতানিয়াহুর নতুন প্রস্তাব

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ১১:০৬
Shares
ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে নেতানিয়াহুর নতুন প্রস্তাব

ছবি: সংগৃহীত

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন সরকার গঠিত হলে বিরোধী নেতা গাদি আইজেনকটকে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ দিতে রাজি হয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ানো তাৎক্ষণিক বিপদ মোকাবিলায় জায়নবাদী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

আইজেনকটের দলের সাথে জাতীয় ঐক্যের সরকার গঠনে আন্তরিক ও দ্রুত আলোচনা শুরু হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতানিয়াহু।

তিনি আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করার একমাত্র পথ হচ্ছে জাতীয় ঐক্যের সরকার গঠন।

তবে নেতানিয়াহুর এই প্রস্তাবে আইজেনকটের প্রতিক্রিয়া সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।