...|...|...

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২২
Shares
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১৬৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৪২১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট ২ জন মারা গেছেন। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সাথে এই সময়ে মোট ২২ হাজার ৫৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।