...|...|...

জাতীয়

সাংবাদিক আমির খসরু মারা গেছেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ৮:৪৬
Shares
সাংবাদিক আমির খসরু মারা গেছেন

ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

আমির খসরুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে সাদিয়া আফরিন। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমির খসরু দীর্ঘদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন গণমাধ্যমেও কাজ করেছেন তিনি। দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।