...|...|...

স্বাস্থ্য

হাম উপসর্গে একদিনে আরও ৬ জনের মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১০
Shares
হাম উপসর্গে একদিনে আরও ৬ জনের মৃত্যু

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৩ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৪ জন।

গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ সাত হাজার ৩৭১ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।

গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন। গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮৪ হাজার ২৬৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৬৭২ জন।

গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।