...|...|...

জাতীয়

সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০১
Shares
সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

সৌদি আরবে একাধিক হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশি হতাহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সংঘটিত হামলার ঘটনায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে। একই সাথে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ।

এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ বলেছে, বিরোধ নিরসনে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা প্রয়োজন।