...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রীর সাথে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ১১:০২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, রাত ১১:২৬
Shares
প্রধানমন্ত্রীর সাথে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ কে এম নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

১৯৯০ সালের ১০ অক্টোবর তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন কে এম নাজির উদ্দিন জেহাদ। তার আত্মত্যাগ বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমানউল্লাহ আমান (এমপি) উপস্থিত ছিলেন।