...|...|...

বিশ্ব

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৩
Shares
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। এর প্রাথমিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

এদিকে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।