যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সাথে চলমান যুদ্ধের অবসান ঘটলেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত নিচে নেমে আসবে।
শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের সিরাকিউসে গত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই দাবি করে বলেন, যুদ্ধের আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে আরও বেশি তেল সরবরাহ করা হচ্ছে।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট দেশের তেল শোধনাগার এবং খুচরা বিক্রেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন এখনই তেলের দাম কমানো শুরু করেন।
সমাবেশে তিনি তার পুরোনো দাবি পুনর্ব্যক্ত করে বলেন যে, যুক্তরাষ্ট্রের হাতে হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।


