...|...|...

সারাদেশ

ভারত থেকে ফেরার পথে গ্রেফতার ছাত্রলীগ নেতা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১
Shares
ভারত থেকে ফেরার পথে গ্রেফতার ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত

ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা সীমান্তে গ্রেফতার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম কাজী আজহারুল ইসলাম মানিক। তিনি যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। তার বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চলতি মাসের ৮ তারিখে মানিক আরও দুই বন্ধুর সাথে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তার দুই বন্ধু আগেই দেশে ফিরে আসেন। সোমবার দুপুরে মানিকও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পুলিশের হাতে গ্রেফতার হন।

ওসি বলেন, 'চলতি মাসের ৮ তারিখে মানিকসহ তিন বন্ধু একসাথে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি। দুই বন্ধু আগেই ফিরে আসেন। মানিক দুপুর দেড়টার দিকে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। কেশবপুর থানা-পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।'

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর মানিককে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।