...|...|...

সারাদেশ

গাজীপুরে নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১১:০১
Shares
গাজীপুরে নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

গাজীপুরে নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন। ছবি: টাইমস টুডে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী।

সাইদুল আলম চৌধুরী জানান, গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরাতন টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটা কার বাড়ি আমরা এখনো নিশ্চিত নই। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

কীভাবে আগুনের সূত্রপাত, সেই সম্পর্কে প্রশাসনিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও- সম্প্রতি সাবেক ওই মন্ত্রীর তাদের দলের ডিসেম্বর রাজনীতি নিয়ে একটি অডিও ভাইরাল হওয়ার রেশ ধরে এই ঘটনা ঘটে থাকতে বলে মনে করেন স্থানীয়রা।