ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামানকে কুপিয়ে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের লাশ ৩০ ঘণ্টা পার হলেও নিতে আসেননি স্বজনেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল তার লাশ।
পুলিশ জানিয়েছে, স্বজনেরা লাশ নিতে না এলে আইন অনুযায়ী মঙ্গলবারের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মেহেদী হাসানের বয়স ৩১ বছর। তার বাড়ি ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
এর আগে নগরের মধ্য বাড়েরা এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর মেহেদী হাসানকে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়


