...|...|...

বিশ্ব

ফিলিস্তিনের নভেম্বরের আইনসভা নির্বাচন স্থগিত, নতুন তারিখ ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, রাত ৮:০৮
Shares
ফিলিস্তিনের নভেম্বরের আইনসভা নির্বাচন স্থগিত, নতুন তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের আইনসভা নির্বাচন স্থগিত করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন বাতিল করে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেছেন তিনি।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী ও রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনার পর এ ডিক্রি জারি করা হয়।

ওয়াফা জানিয়েছে, আলোচনায় জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে যে, ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপের কারণে পূর্বনির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হচ্ছে। তাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত রাজনৈতিক, নিরাপত্তা ও মাঠপর্যায়ের পরিবেশ তৈরি করা প্রয়োজন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর একই দিনে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।