...|...|...

বিশ্ব

রিয়াদে হামলার পর ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৫
Shares
রিয়াদে হামলার পর ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে সাম্প্রতিক হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে অভিযান চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা সবেমাত্র সাম্প্রতিক হামলার বিষয়টি জানতে পেরেছি—আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”

তিনি আরও বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখব।”

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর তাঁর এই অবস্থানে পরিবর্তন আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।