...|...|...

বিশ্ব

যুদ্ধ বন্ধে ইরানের অবস্থান ট্রাম্পকে জানালেন পুতিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ৯:৪৪
Shares
যুদ্ধ বন্ধে ইরানের অবস্থান ট্রাম্পকে জানালেন পুতিন

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের অবসান ঘটাতে তেহরান কী চায়, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দুই নেতার ফোনালাপে ইরানের অবস্থান তুলে ধরেন তিনি। শনিবার ক্রেমলিনের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সমন্বয় করে সংঘাতের সম্ভাব্য সমাধান নিয়ে তেহরানের অবস্থান ট্রাম্পকে জানিয়েছেন পুতিন। তবে ইরানের নির্দিষ্ট শর্তগুলো কী, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ক্রেমলিন।

এর আগে, বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে এক আঞ্চলিক সম্মেলনের ফাঁকে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন। ওই সময় ইরান যুদ্ধ অবসানে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে, শুক্রবার পুতিনের সঙ্গে ফোনালাপের পর রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহের একটি সমঝোতার কথা জানান ট্রাম্প। তাঁর দাবি, জ্বালানির দাম কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়ার ডিজেল রপ্তানির পথও খুলে দেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। এরপর থেকে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও এখনো বড় কোনো অগ্রগতি হয়নি।