...|...|...

সারাদেশ

নোয়াখালীতে ১০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালীতে ১০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৪৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:৩৮
Shares
নোয়াখালীতে ১০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ ও ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়েছে।  

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।  

উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আমরা অভিযানে মূলত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি। উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী। 

অভিযানে চৌমুহনী রেলওয়ে স্টেশনের পশ্চিমে ও ইসলাম মার্কেটের সামনের রাস্তায় পাশে রেলওয়ের জায়াগায় অবৈধভাবে গড়ে উঠা মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান, হোটেলসহ স্থায়ী ও অস্থায়ী ১০৭টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একইসাথে অভিযানে রেলওয়ের ২৬শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়। অভিযানে ১০৭টি স্থাপনা উচ্ছেদ  করে ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।    

অভিযানে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা আকবর হোসেন মুজুমদার, রেলওয়ের কানুনগো, স্টেশন মাস্টারসহ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।