...|...|...

সারাদেশ

মুন্সীগঞ্জে নিখোঁজের দুইদিন পর ভেসে উঠল পর্যটকের লাশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০২
Shares
মুন্সীগঞ্জে নিখোঁজের দুইদিন পর ভেসে উঠল পর্যটকের লাশ

মুন্সীগঞ্জে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার। ছবি: টাইমস টুডে

মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গোসলে নেমে নিখোঁজ আরেক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে লৌহজংয়ের ঘোড়দৌড় এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় রাসেল নামে ঐ পর্যটকের লাশ উদ্ধার করে নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।

এর আগে মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয় অপর পর্যটক মারুফের লাশ।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. মালেক খসরু খান জানান, গত সোমবার ঢাকা থেকে আট পর্যটক ঘুরতে এসে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নামেন। এ সময় রাসেল ও মারুফ নদীতে নিখোঁজ হন।