...|...|...

জাতীয়

প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৬
Shares
প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। ছবি: সংগৃহীত

তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একইসঙ্গে তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ নিয়োগের বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুসারে রাষ্ট্রপতি তাদের এ পদে নিয়োগ দিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে।

জনস্বার্থে জারি করা এ নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।