...|...|...

রাজধানী

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪ জনের অবস্থা সংকটাপন্ন

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:০৫
Shares
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪ জনের অবস্থা সংকটাপন্ন

ছবি: সংগৃহীত

গাজীপুর চৌরাস্তার নাওজোর বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আহাদ (১৯) নামে একজনের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধদের মধ্যে আবদুল্লাহর (১৮) শরীরের ২০ শতাংশ, আহাদের (১৯) ৫৫ শতাংশ, আশরাফুলের (২৬) ১৫ শতাংশ এবং নাঈমের (২৫) ৪ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আবদুল্লাহ, আহাদ ও আশরাফুলকে ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি মেডিকেল ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আহাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।