...|...|...

বিশ্ব

ক্ষমতায় টিকে থাকতে সবকিছুই করবেন নেতানিয়াহু: বিশ্লেষক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৭
Shares
ক্ষমতায় টিকে থাকতে সবকিছুই করবেন নেতানিয়াহু: বিশ্লেষক

ছবি: সংগৃহীত

দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে সম্ভাব্য সব পদক্ষেপ নেবেন বলে মন্তব্য করেছেন দেশটির রাজনৈতিক ভাষ্যকার আবেদ আবু শাহাদে। তাঁর মতে, নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েলি সমাজ ও সরকারের মধ্যে উগ্রপন্থা এবং চরমপন্থার প্রবণতা আরও বাড়তে পারে।

আল জাজিরার সঙ্গে আলাপকালে ইসরায়েলের জাফায় বসবাসরত এই রাজনৈতিক ভাষ্যকার আসন্ন নির্বাচন এবং বৃহত্তর অঞ্চলে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন।

আবেদ আবু শাহাদে বলেন, ইসরায়েল বর্তমানে যেসব নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি ও ইরানের ঘটনাবলি বিবেচনায় নিলে, শিগগিরই বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, নেতানিয়াহু যদি ক্ষমতায় টিকে থাকেন, তাহলে ইসরায়েলি জনগণ ও সরকারের মধ্যে আরও বেশি উগ্রপন্থা এবং চরমপন্থা দেখা যেতে পারে।

আবু শাহাদের মতে, সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, ইসরায়েলি সমাজ যত বেশি নিজেদের হুমকির মুখে মনে করছে, ততই তারা ডানপন্থার দিকে ঝুঁকছে এবং আরও চরম দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে। তবে এসব জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট বর্তমানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অবস্থানে নেই।

নির্বাচনের আগে নেতানিয়াহু নতুন কোনো পদক্ষেপ নিতে পারেন বলেও মনে করেন এই বিশ্লেষক। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহু সহজে ক্ষমতা ছাড়তে চাইবেন না।

আবেদ আবু শাহাদে বলেন, ‘নির্বাচনের আগে নেতানিয়াহু হয়তো কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারেন। তিনি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন এবং আমার মনে হয় না যে তিনি ক্ষমতা ছাড়ার কোনো পরিকল্পনা করছেন। নিজের ক্ষমতা ধরে রাখতে তিনি সম্ভাব্য সবকিছুই করবেন।’