মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের ‘হতাশা’ থেকেই নতুন করে যুদ্ধের হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মুখবার।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
শনিবার (২৪ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ মুখবার বলেছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হুমকিগুলো শক্তির চেয়ে তাদের হতাশার গন্ধই বেশি ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, ইরান তাদের এই ‘দুর্বলতা’ পরিষ্কার টের পাচ্ছে।


