...|...|...

বিশ্ব

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানাল পেন্টাগন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৯
Shares
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানাল পেন্টাগন

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তথ্য অনুযায়ী, এই ব্যয় গত জুলাইয়ে পেন্টাগনের করা প্রাক্কলনের চেয়ে ২৫ শতাংশেরও বেশি। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ প্রতিস্থাপনে ২৯ বিলিয়ন ডলারের বেশি এবং হারানো বিমান, ড্রোনসহ অন্যান্য সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে ৬ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে।

গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে প্রাক্কলন করেছিলেন। নতুন হিসাব সেই অঙ্ককে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে।

রয়টার্স জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো মেরামতের ব্যয় এই হিসাবের মধ্যে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।