ইসরায়েলের নির্বাচনে ভোট গণনার অর্ধেকের বেশি শেষ হওয়ার পর ৫৫টি আসন নিয়ে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, বিরোধী জোট পেয়েছে ৪৯টি আসন। আরব-নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৬টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন
‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুসারে, এখন পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।
দলভিত্তিক ভোটের হিসাবে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে। ১৬ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি। আর ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট।
তবে ভোট গণনা এখনো চলমান। ফলে চূড়ান্ত ফলাফলে আসনসংখ্যা ও দলগুলোর অবস্থানে পরিবর্তন আসতে পারে।


