...|...|...

বিশ্ব

ইসরায়েলের নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ২:০০
Shares
ইসরায়েলের নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

ছবি: সংগৃহীত

ইসরায়েলের নির্বাচনে ৬৬ শতাংশের বেশি ভোট গণনা শেষে ৫৬টি আসন পেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৬টি আসন।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত ৬৬ দশমিক ২ শতাংশ ব্যালট বাক্স গণনা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত আংশিক ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

ইসরায়েলে সরকার গঠনের জন্য পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১টি আসনে সমর্থন প্রয়োজন। সে হিসাবে, কোনো জোটই এখন পর্যন্ত এককভাবে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করতে পারেনি।

তবে ভোট গণনা এখনো চলমান থাকায় চূড়ান্ত ফলাফলে আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।