...|...|...

বিশ্ব

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: জাতিসংঘ মহাসচিব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১২
Shares
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: জাতিসংঘ মহাসচিব

ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ ও আধা-সরকারি ‘ফার্স’-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক আলাপকালে গুতেরেস জানান, জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বৈঠকে তেহরানের বিরুদ্ধে ওঠা পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এ সংক্রান্ত দাবিকে ‘ভুল ধারণা ও বানোয়াট’ উল্লেখ করে তিনি বলেন, ‘ইরানের মূল লক্ষ্য শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি অর্জন ও তার সুফল নেওয়া, পারমাণবিক অস্ত্র তৈরি নয়।’

তিনি আরও বলেন, ইরান কখনোই কূটনৈতিক আলোচনা থেকে সরে আসেনি। তবে যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের আর কোনো আস্থা নেই।

এদিকে জাতিসংঘের মহাসচিব জানান, চলমান মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি এ অঞ্চলের দেশগুলোকে কূটনৈতিক প্রক্রিয়ায় সমর্থন জানাতে আহ্বান জানাবেন।