...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:২১
Shares
প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: পিএমও

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিউইয়র্কের হোটেল হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে এই দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এ কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চের এই সফরকালে তিনি জাতিসংঘের মূল অধিবেশনে ভাষণের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ও রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন।