...|...|...

বিশ্ব

ইসরায়েলি দখলদারত্বের অবসান চায় পাকিস্তান

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৫
Shares
ইসরায়েলি দখলদারত্বের অবসান চায় পাকিস্তান

ছবি: লন্ডনে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভকারীরা।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

রবিবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ইসহাক দার বলেন, শুধু সংহতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর, সমন্বিত ও ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের অবসান এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বিশ্বের যেসব দেশ এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, পাকিস্তান তাদের অন্যতম।