...|...|...

বিশ্ব

‘আমরা ইতিহাস গড়ছি’, ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩২
Shares
‘আমরা ইতিহাস গড়ছি’, ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প

ট্রাম্প-পুতিন-শি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ত্রিপক্ষীয় বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প বলেন, এটি বিশ্বের তিনটি বৃহত্তম দেশের বৈঠক।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছেই বিশ্বের তিনটি বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে।

ত্রিপক্ষীয় সম্মেলনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা ইতিহাস গড়ছি।

উল্লেখ্য, চীনের শেনজেনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক। এ বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।