যুক্তরাষ্ট্র ও চীন এখন একে অপরের ওপর ‘ন্যায্যভাবে’ শুল্ক আরোপ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনে এপেক সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের শুরুতে এ কথা বলেন ট্রাম্প।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ট্রাম্প ও শি যে ‘বোর্ড অব ট্রেড’ গঠনে সম্মত হয়েছিলেন, সেটি দুই দেশের সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়তা করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের শুল্কের বোঝা এখন ন্যায্যভাবে ভাগ করে নিয়েছে।
তিনি আরও জানান, আগের রাতে শি জিনপিংয়ের সাথে তার দুই ঘণ্টা কথা হয়েছে।
ট্রাম্প বলেন, আমাদের একটি খুব বিশেষ সম্পর্ক রয়েছে।


