সৌদি আরবে হুথিদের নতুন করে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এর জেরে বিশ্ববাজারে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক বাজার সূচকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলারে পৌঁছেছে।
বার্তা সংস্থা আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৪ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ ডলার ২৯ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১০ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড বা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৯৭ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৮ দশমিক ১২ ডলারে লেনদেন হয়েছে।
এর আগে, বুধবারের আগের ট্রেডিং সেশনে ব্রেন্ট ক্রুডের বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও ডব্লিউটিআই-এর দাম ৬৭ সেন্ট কমেছিল।
এদিকে, সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার দেশটির বিভিন্ন কূটনৈতিক মিশন ও স্থাপনা থেকে নির্দিষ্ট কিছু কূটনৈতিক কর্মী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারগুলোকে অবিলম্বে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
রয়টার্স বার্তা সংস্থাকে দেওয়া মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই নির্দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত আরও কয়েকটি কূটনৈতিক আউটপোস্ট বা কার্যালয় থেকেও নিজ দেশের নাগরিকদের ও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।


