...|...|...

বিশ্ব

২৪ ঘণ্টা পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ শীর্ষ ৩ নেতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০:৪৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫১
Shares
২৪ ঘণ্টা পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ শীর্ষ ৩ নেতা

ছবি: সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজিপি) আটক তিন শীর্ষ নেতাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর অবশেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

রবিবার (১১ অক্টোবর) প্রতিরোধমূলক আটকাদেশের পর তাদের মুক্তি দেওয়া হয়।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির দিল্লি কেন্ট পুলিশ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে মুক্তি দেওয়া হয়।

এর আগে, শনিবার বিমানবন্দর থেকে তাদের প্রতিরোধমূলক গ্রেফতার বা আটক করা হয়েছিল।