...|...|...

বিশ্ব

যে শর্তে মুক্তি পেলেন ককরোচ পার্টির নেতারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৩
Shares
যে শর্তে মুক্তি পেলেন ককরোচ পার্টির নেতারা

ছবি: সংগৃহীত

আগামী এক বছর দলীয় কোনো কার্যকলাপে শান্তিশৃঙ্খলা ভঙ্গ না করার শর্ত সাপেক্ষে ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুক্তিপ্রাপ্ত শীর্ষ নেতাদের জামিন বা মুচলেকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির আইনি বিষয়ক প্রধান রত্না সিং।

রবিবার (১১ অক্টোবর) প্রতিরোধমূলক আটকাদেশের পর তাদের মুক্তি দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির দিল্লি কেন্ট পুলিশ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে মুক্তি দেওয়া হয়।

এর আগে, শনিবার বিমানবন্দর থেকে তাদের প্রতিরোধমূলক গ্রেফতার বা আটক করা হয়েছিল।