...|...|...

ক্যাম্পাস

১২ ডিসেম্বর কুবিতে থাকছেন নাহিদ-হাসনাত-আসিফ

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৫
Shares
১২ ডিসেম্বর কুবিতে থাকছেন নাহিদ-হাসনাত-আসিফ

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী ১২ ডিসেম্বর নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক নিলয় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি মো. আবু বাকের মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাচ্ছির চৌধুরী এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন সিএফ।

 এছাড়াও উপস্থিত থাকবেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা মহানগর এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

কুবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, ২০তম ব্যাচ কে ঘিরে নবীন বরুন অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন জুলাই এর নায়ক, এক দফার ঘোষক নাহিদ ইসলাম ভাই, সাথে হাসনাত ভাই, আসিফ মাহমুদ ভাই। নতুন ব্যাচ কে আপ্যায়ন, জুলাই এর স্পিরিট ধরে রাখা এবং আমাদের জুলাই এর নায়ক দের সাথে কথা বলা, ওনাদের বিষয়গুলো তুলে ধরা । কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর প্রতি ওনাদের সুফল চিন্তা। এবং সকলে মিলে পোগ্রাম উপভোগ করবে।'