শীতকালীন টক জাতীয় সেরা ফলের মধ্যে জলপাই একটি। এই জলপাই যদি মজাদার করে আচার বানানো যায়, তাহলে মুখে লেগে থাকে সব সময়ের মতো। চলুন জেনে নেয়া যাক জলপাই আচার তৈরির রেসিপি-
উপরণ:
১) ১ কেজি জলপাই
২) ২চা চামচ লবন, ১ চামচ হলুদ
৩) ১ কাপ চিনি
৪) ১ কাপ সরিষার তেল
৫) ২টি রসুন কোয়া
৬) ১চা চামচ পাঁচ ফোড়ন
৭) শুকনো মরিচ ৩টি
প্রণালি:
প্রথমে ১ কেজি জলপাই নিয়ে তাতে ১চা চামচ হলুদ ও লবন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর ১ দিন রোদে শুকিয়ে রাখতে হবে। একটি গরম করা পাত্রে ১ কাপ সরিষার তেল দিয়ে সাথে দুটি রসুনের কোয়া ছোট করে কেঁটে ভেজে নিতে হবে। পরে তাতে পুরো ১ কেজি জলপাই দিয়ে ভালো করে পাঁচ মিনিট নেড়ে ১চা চামচ লবন দিয়ে জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর ১ কাপ চিনি দিয়ে ১ ঘন্টার মতো নেড়ে তাতে শুকনো মরিচের গুড়ো এবং পাঁচ ফোড়ন দিয়ে মাখিয়ে নিন। এরপর ৩০ মিনিটের মতো জাল দেওয়ার পরে তৈরি হয়ে যাবে সুস্বাদু জলপাইয়ের আচার।

