সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে প্রতিহত করেছে।
জোটের দাবি, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে এগোচ্ছিল।
এ নিয়ে একই সকালে দ্বিতীয়বারের মতো ওই এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করল সৌদি নেতৃত্বাধীন জোট।


