...|...|...

বিনোদন

সাদা পোশাকে মিমি-সিদ্ধার্থ, প্রকাশ্যে আংটি বদলের বিশেষ মুহূর্ত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৬
Shares
সাদা পোশাকে মিমি-সিদ্ধার্থ, প্রকাশ্যে আংটি বদলের বিশেষ মুহূর্ত

ছবি: সংগৃহীত

বেশ কয়েক দিন ধরেই মিমির বিয়ে নিয়ে চলছিল নানা জল্পনা। অবশেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় নিজের বাড়িতেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সোনালি ও দুধসাদা শাড়িতে সেজেছিলেন মিমি। অন্যদিকে তার সাথে মিলিয়ে সাদা পাঞ্জাবি পরেছিলেন সিদ্ধার্থ।

বিয়ের বিশেষ মুহূর্তগুলো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিমি। আংটি বদল থেকে শুরু করে বিয়ের নথিতে সই, জীবনের গুরুত্বপূর্ণ সময়ের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। এত দিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও এবার কাছের মানুষদের সাথে আনন্দের মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী।

মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা। এক বান্ধবীর মাধ্যমে তাদের পরিচয় হয়। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব, পরে যা রূপ নেয় ভালোবাসার সম্পর্কে। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রেখেছিলেন দুজনেই। এবার আইনি বিয়ের মধ্য দিয়ে একসাথে পথচলার আনুষ্ঠানিক শুরু করলেন তারা।

তবে কলকাতায় আইনি বিয়ের মধ্যেই শেষ হচ্ছে না আয়োজন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাহাড়ে বসবে তাদের মূল বিয়ের আসর। পরিকল্পনা অনুযায়ী, ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন মিমি ও সিদ্ধার্থ। পরদিন ৩ ডিসেম্বর আয়োজন করা হবে ডিনারের। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। আর ৫ ডিসেম্বর কালিম্পংয়ে সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হবে তাদের বিয়ের আয়োজন।