...|...|...

বিনোদন

বিশ্বের সবচেয়ে দামি বিয়ের আংটি কোন নায়িকার আঙুলে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৫
Shares
বিশ্বের সবচেয়ে দামি বিয়ের আংটি কোন নায়িকার আঙুলে

ছবি: সংগৃহীত

বিয়ের সাজে বিশেষ গুরুত্ব পায় আংটি। বিশেষ করে বাগদানের আংটি নিয়ে থাকে নানা আয়োজন ও পছন্দের বৈচিত্র্য। কারও আংটিতে শোভা পায় বিশাল হীরা, আবার কেউ বেছে নেন নান্দনিক নকশার আংটি। বলিউড তারকাদের বিয়েতে যেমন থাকে জাঁকজমকপূর্ণ আয়োজন ও চোখধাঁধানো পোশাক, তেমনি নজর কাড়ে দামি গয়না ও বিলাসবহুল অলংকার।

তবে বিয়ের সাজে বাগদানের অভিনেত্রীদের আঙুলে শোভা পায় এমনই নানা রকমের দামি হীরার আংটি। সেগুলো অনুরাগীর চোখ টানে প্রায়ই। দেখে নেওযা যাক, এমনই কয়েকজন অভিনেত্রীকে, যাদের অনামিকায় রয়েছে দামি বাগদানের হীরার আংটি। এবার জেনে নিন কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি আংটি?

অসিন

বলিউডের অন্যতম দামি বিয়ের আংটির মালকিন অভিনেত্রী অসিন। ‘গজনী’ খ্যাত অভিনেত্রীর আঙুলে রয়েছে বলিউডের সবচেয়ে দামি আংটি, যার আনুমানিক মূল্য ৬ কোটি রুপি। ২০১৬ সালে ব্যবসায়ী রাহুল শর্মার সাথে বিয়ের সময় পাওয়া এ আংটিতে রয়েছে ২০ ক্যারেটের একটি বিশাল হীরা, যা বেলজিয়াম থেকে বিশেষভাবে তৈরি করে আনা হয়েছিল। জানা গেছে, বেলজিয়াম থেকে বিশেষভাবে তৈরি করিয়ে আনা হয়েছিল এ আংটি। দম্পতির নামের আদ্যক্ষরও খোদাই করা রয়েছে তাতে। আংটির আনুমানিক দাম ৬ কোটি টাকা।

শিল্পা শেঠি

২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রার সাথে বিয়ে হয় শিল্পা শেঠির। সেই সময় রাজ কুন্দ্রার দেওয়া শিল্পার ২০ ক্যারেট হীরার আংটির দাম আনুমানিক ৩ কোটি রুপি। বিয়ের সময়ে রাজের দেওয়া আংটিটি নজর কেড়েছিল সবার। বড় আকৃতির হীরা এবং বিশেষ নকশাই সেটিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। শোনা যায়, লন্ডন থেকে আংটিটি কিনেছিলেন রাজ।

আলিয়া ভাট

অভিনেতা রণবীর কাপুরের দেওয়া আলিয়া ভাটের বিশেষ নকশার হীরার আংটির দামও প্রায় ৩ কোটি রুপি। রণবীর কাপুরের সাথে বিয়ের সময়ে আলিয়ার আঙুলে নজর আটকে গিয়েছিল তার ভক্ত-অনুরাগীদের। সেই আংটিতে আটটি ছোট হীরা বসানো রয়েছে। সেই সাথে রয়েছে একটি বড় হীরা। রণবীরের কাছে ‘৮’ সংখ্যাটি বিশেষ অর্থ বহন করে বলে জানা যায়। সেই ভাবনা থেকেই আংটির নকশায় আটটি হীরা রাখা হয়েছিল বলে জানা যায়। আংটির আনুমানিক দাম ৩ কোটি রুপি। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেছিলেন রণবীর ও আলিয়া ভাট।

প্রিয়াংকা চোপড়া

নিক জোনাসের দেওয়া টিফানি অ্যান্ড কোং-এর কুশন-কাট হীরার আংটির দাম প্রায় ২.১ কোটি রুপি। নিক জোনাসের সাথে বাগদানের সময়ে প্রিয়াংকার আংটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। টিফানি অ্যান্ড কোম্পানির তৈরি প্ল্যাটিনামের এই আংটিতে ছিল একটি বড় হীরা। দুই পাশে রয়েছে ছোট ছোট হীরার কারুকাজ। ২০১৮ সালের ডিসেম্বর মাসে যোধপুরের প্রাসাদে বিয়ে করেছিলেন তারা। আংটির দাম আনুমানিক ২ কোটি ৭০ লাখ রুপি বলে জানা যায়।

দীপিকা পাড়ুকোন

অভিনেতা রণবীর সিংহের সাথে বিয়ের পর থেকেই দীপিকার আঙুলে দেখা যায় একটি বড় হীরার আংটি। আয়তাকার নকশার হীরাটি প্ল্যাটিনামের ওপর খোদাই করা। আংটির দাম আনুমানিক ১ কোটি ৩০ লাখ থেকে ২ কোটি ৭০ লাখ রুপির মধ্যে। ২০১৮ সালের নভেম্বর মাসে ইতালির লেক কোমোয় দুই রীতিতে বিয়ে করেছিলেন দীপিকা ও রণবীর। তাদের বিয়ের নানা অনুষ্ঠান চলেছিল প্রায় এক মাস ধরে।

আনুশকা শর্মা

বিরাট কোহলির সাথে বাগদানের সময়ে আনুশকার আংটিও বিশেষভাবে নজর কেড়েছিল। অস্ট্রিয়ার এক গহনাশিল্পীর তৈরি এ আংটিতে রয়েছে একটি বড় হীরা। এর দাম আনুমানিক ১ কোটি রুপি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেছিলেন বিরাট ও আনুশকা শর্মা।

কিয়ারা আদভানি

সিদ্ধার্থ মালহোত্রার সাথে বিয়ের সময়ে কিয়ারা আদভানির আঙুলে দেখা গিয়েছিল একটি বড় হীরার আংটি। এ আংটিতে সাবেকী ও আধুনিক দুই ছোঁয়াই রয়েছে। বিয়ের ছবিতে আংটিটি বিশেষভাবে নজর কেড়েছিল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এর দাম ১ কোটি থেকে ১ কোটি ৩০ লাখ রুপির মধ্যে বলে শোনা যায়। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।

সামান্থা রুথ প্রভু

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর আংটিটি নকশার দিক থেকে বেশ ব্যতিক্রমী। চার পাশে আটটি পাপড়ির মতো নকশায় বসানো রয়েছে আটটি হীরা। এমন নকশা তৈরি করতে অত্যন্ত দক্ষ কারিগরির প্রয়োজন হয়। আংটির দাম আনুমানিক ১ কোটি ৫০ লাখ রুপি বলে জানা গেছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা রুথ প্রভু।

রানি মুখার্জি

পরিচালক আদিত্য চোপড়ার সাথে রানি মুখার্জির বিয়ে হয়েছিল অত্যন্ত ঘরোয়া আয়োজনে। ২০১৪ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিলেন তারা। বিয়ের পর রানির আঙুলে দেখা যায় একটি বড় হীরার আংটি। নকশায় সাবেকী আভিজাত্যের ছাপ থাকলেও হীরার আকার নজর কাড়ে। শোনা যায়, আংটির দাম আনুমানিক ২ কোটি রুপি।

সোনম কাপুর

ফ্যাশন নিয়ে বরাবরই সচেতন সোনম কাপুর। তার বিয়ের আংটিতেও রয়েছে সেই রুচির ছাপ। ব্যবসায়ী আনন্দ আহুজার দেওয়া আংটিতে রয়েছে একটি বড় হীরা। কোটির সীমা পার না হলেও এ আংটির দাম আনুমানিক ৯০ লাখ টাকা। ২০১৮ সালের ৮ মে মুম্বাইয়ে বিয়ে করেন সোনম ও আনন্দ।

তবে শুধু অভিনয়জগতের তারকারাই নন। বিয়ের আংটির দিক থেকে এগিয়ে রয়েছেন শিল্পপতিদের স্ত্রীরাও। তাদের মধ্যে অন্যতম নাম নীতা আম্বানি। নীতার আংটিতে রয়েছে ৫২.৫৮ ক্যারাটের হীরা। মোগল যুগের ছোঁয়া রয়েছে এ সাবেকী আংটিতে। শোনা যায়, এই আংটির দাম ৫৩ কোটি রুপির বেশি।

কোটির কাছাকাছি না পৌঁছালেও কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও বিদ্যা বালানের সম্ভারেও রয়েছে দামি আংটি। তবে শুধু আংটিই নয়, অভিনেত্রীদের কয়েকজনের সংগ্রহে রয়েছে নানা রকমের দামি গহনাও।