...|...|...

বিশ্ব

রিয়াদে বিমানবন্দরে হামলায় আহত চার বাংলাদেশি আইসিইউতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৭
Shares
রিয়াদে বিমানবন্দরে হামলায় আহত চার বাংলাদেশি আইসিইউতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও চার বাংলাদেশি দেশটির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, হামলায় নিহত দুই বাংলাদেশি ও আহত চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা সৌদির কিং খালিদ হাসপাতালের আইসিইউতে আছেন। আমরা সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি।’

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে।

এর আগে হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন হতাহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ সরকার।