...|...|...

জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৯
Shares
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তারা হলেন— বগুড়ার শাহেদ আহম্মেদ ও কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরি।

নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম এবং মা মোছা. শাহেরা বেগম।

অপর নিহত নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তার বাবার নাম মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মা জাহানারা বেগম।

আজ রবিবার (১১ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। সেই সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অবস্থান করছিলেন। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে দুজন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, শনিবার রিয়াদ বিমানবন্দরে ওই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হন।