...|...|...

খেলা

মালয়েশিয়া ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩২
Shares
মালয়েশিয়া ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

মালয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের ২৪ ঘণ্টাও বাকি নেই, তার আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোট ও অসুস্থতার কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিওএ জানায়, মালয়েশিয়া ম্যাচের আগের দিন শান্ত অসুস্থ হয়ে পড়েন। পরে বাংলাদেশ দলের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট ও স্থানীয় মেডিকেল টিমের সমন্বিত পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে গেমস থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জাপান থেকে আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রথম ফ্লাইটেই তার দেশে ফেরার কথা রয়েছে।

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেই শেষবার মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, যেখানে ২ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল লাল-সবুজের দল।