হরমুজ প্রণালীতে সমুদ্রের মাইনে আঘাতের পর দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তায় প্রণালীটির দক্ষিণ দিকের পথ ব্যবহার করার সময় ট্যাংকার দুটি মাইনে আঘাতপ্রাপ্ত হয় ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি আইআরজিসির নৌবাহিনীর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।
আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং কৌশলগত এই জলপথে ইরানের আরোপিত নিয়ম লঙ্ঘনের জবাবে তাদের ‘কঠোর পদক্ষেপ’ নেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীতে আইআরজিসির নির্দেশনা মেনে না চলা জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


